Breaking News
Home / TRENDING / কাঁপল কলকাতা, উৎসস্থল হাওড়া, অশুভ আশঙ্কায় বিজ্ঞানীরা

কাঁপল কলকাতা, উৎসস্থল হাওড়া, অশুভ আশঙ্কায় বিজ্ঞানীরা

ভাস্কর মান্না:

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। শনিবার বিকেলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। এদিন হাওড়া, হুগলি, কাঁথি, তমলুক, মেচেদা, ঘাটাল ও দাঁতনে বিকেল ৪টে ২৯ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় এই কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। এই কম্পনের জেরে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

 

জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল হাওড়া। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিমি গভীরে এই ভূমিকম্প উৎপন্ন হয়। কলকাতার এত নিকটে ভূমিকম্পের উৎসস্থল এর আগে দেখা যায়নি বলে ধারণা একাংশের। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত উত্তর পার্বত্য অঞ্চল ভূমিকম্পের উৎসস্থল হিসেবে সাক্ষী থেকেছে। এবার খোদ কলকাতার নিকট হাওড়ায় এই ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় চিন্তায় ভূবিজ্ঞানীরা। তাঁদের অনেকের ধারণা, কলকাতার এত কাছে এই ভূমিকম্প ভবিষ্যতে একটা আশঙ্কার তৈরি করেছে। অর্থাৎ কলকাতার নিকট এই মৃদু ভূমিকম্প থেকে বলা যায়, ভবিষ্যতে আরও কোনো বড়সড় ভূমিকম্পের সম্মুখীন হতে পারে শহর কলকাতা। 

 

উল্লেখ্য, শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। এই শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহত হন ৪ জন। আহত হন কয়েকশো মানুষ। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে নেপালে যখন ভূমিকম্প হয়, তখন কলকাতায় তার প্রভাব খুব বেশি পড়েছিল। ভারতের ক্ষেত্রে সাধারণত উত্তর-পশ্চিম ভারতে বেশি ভূমিকম্প দেখা যায়। ভূমিকম্পের উৎসস্থল হিসেবেও ভূ-বিজ্ঞানীদের কাছে ভারতের স্থান অনেক নীচে।

 

 

 

ছবি সূত্রঃ Oneindia

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *