ওয়েব ডেস্ক:
দিঘায় প্রবল জলোচ্ছ্বাস। আতঙ্কিত সমুদ্র উপকূলবর্তী গ্রামগুলি। আপাতত সমুদ্রের কাছে যেতে দেওয়া হচ্ছে না পর্যটকদেরও। গভীর নিম্নচাপের ফলে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে, জানিয়েছে হাওয়া অফিস। ফলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আপাতত তিন দিন সমুদ্রস্নান দাড়ি টেনেছে স্থানীয় প্রশাসন। ফলে সপ্তাহ শেষে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে আশাহত হতে হবে।
প্রসঙ্গত, আবহ দফতরের তরফে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছিল এই বলে যে, বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে শনিবার থেকে তিন দিন সমু্দ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সাত থেকে আট ফুট পর্যন্ত উঠতে পারে ঢেউ। সেই কারণেই শনিবার সকাল থেকে মাইকে করে সমুদ্র সৈকতে প্রচার শুরু করে দিঘা থানার পুলিশ।
একই কারণে মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান, বিশেষ নির্দেশিকায় তাও জানানো হয়েছে। যারা ইতিমধ্যে মাছ ধরতে গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে।
পাশাপাশি, আজ সকালে সৈকত শহর দিঘার দূষণে লাগাম দিতে, সমদ্রকে স্বচ্ছ রাখতে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে জরিমানাও হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news