Breaking News
Home / TRENDING / মুসলিম মহিলাদের পাশে দাঁড়িয়ে, স্বাধীনতা দিবসের সকালে খড়গহস্ত মোদি

মুসলিম মহিলাদের পাশে দাঁড়িয়ে, স্বাধীনতা দিবসের সকালে খড়গহস্ত মোদি

ওয়েব ডেস্ক
স্বাধীনতার ৭১ তম বর্ষে লাল কেল্লায় ভাষণ দেওয়ার সময় ‘তিন তালাক’ ইস্যু নিয়ে আন্দোলনকারী মুসলিম মহিলাদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন তালাক প্রথার বিরুদ্ধে যেসব মহিলারা রুখে দাঁড়িয়েছেন, তাঁদের সংগ্রামের পাশে দাঁড়ালেন মোদী।
তিন তালাকের বিরুদ্ধে মোদী বলেন, “আমাদের দেশের মহিলারা তিন তালাকের বিরুদ্ধে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। আমি সেই পদক্ষেপের এবং তাঁদের সাহসের প্রশংসা করি।”
মোদী আরও বলেন, “আমাদের দেশে কেউ বড় ছোট নেই, সবাই সমান। আমরা সবাই যদি এক হই তাহলে সকলে মিলে আমরা ভাল কাজ করতে পারব। আমাদের দেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা নতুন ভারত গড়তে পারি।”
প্রধানমন্ত্রীর একাধিক যোজনার দ্বারা মানুষ উপকৃত হয়েছেন বলেও তিনি জানান। সেইসঙ্গে তিনি এও বলেন, “এইবছরটা ভারতবর্ষের জন্য বিশেষ একটা দিন। এবছর ভারতছাড়ো আন্দোলনের ৭৫ বছর পূর্ণ হয়েছে, চম্পারণ সত্যাগ্রহ ১০০ বছর পূরণ করেছে এবং গণেশ উৎসবের ১২৫ তম বার্ষিকী চলছে।”

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *