Breaking News
Home / TRENDING / লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে আরও বড় ধাক্কা মুকুলের

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে আরও বড় ধাক্কা মুকুলের

নীল বণিক:

গত কয়েক মাসে বহু তৃণমূল কর্মীকে বিজেপিতে পরিবর্তিত করে তৃণমূলের ফাটল আরও বড় করে দিয়েছেন মুকুল রায়। এবার তাঁর লক্ষ্য তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলের বহু যত্নে লালিত সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক বিজেপির মধ্যে আনতে চান তিনি। সেজন্য দুই জেলার বেশ কয়েকজন ইমামের সঙ্গে গোপনে বৈঠক করেছেন রাজনীতির চাণক্য। কয়েকটি জায়গায় অবশ্য মুকুল রায় নিজে না গিয়ে তার প্রতিনিধিকে পাঠিয়েছেন। দলীয় সূত্রের খবর, মালদা, মূর্শিদাবাদ ও নদিয়ার বেশ কয়েকজন সংখ্যালঘু ধর্ম গুরু মুকুল রায়ের ডাকে সারা দিয়েছেন। রাজ্যের শাসক দলের রাজনীতির বিরুদ্ধে দুই জেলার ইমামরা ক্ষোভ প্রকাশ করছেন। খুব শীঘ্রই রাজ্যের দুই সংখ্যালঘু জেলায় বিজেপি বড়বড় সভা করবে বলে জানা গিয়েছে। সেখানেই সংখ্যালঘু তৃণমূল সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিতে পারেন মুকুল রায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *