Breaking News
Home / TRENDING / রাজ্য বিজেপি যেন কর্নাটকের কংগ্রেস! কেন জানেন?

রাজ্য বিজেপি যেন কর্নাটকের কংগ্রেস! কেন জানেন?

নীল বণিক

এ যেন কর্ণাটকে বিধানসভার রিপিট সিন। যেখানে, নেতা কেনাবেচার আশঙ্কায় সব নেতাদের বাসবন্দি করে হোটেলে পাচার করে দিয়েছিল কংগ্রেস । একই রকম অবস্থা পশ্চিম বঙ্গের জেলাগুলিতে। জানা গিয়েছে, ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করতে মরিয়া তৃণমূল কংগ্রেস । কোথাও হুমকি দিয়ে আবার কোথাও টাকার লোভ দেখিয়ে তলে তলে প্রার্থী কেনাবেচা শুরু করতে পারে তৃণমূল, এমনটাই আশঙ্কা বিজেপির । তাই মালদার জেতা প্রতিনিধিদের সোজা ঝাড়খণ্ড পাঠিয়ে দিয়েছে গেরুয়া শিবির। কর্ণাটকের কংগ্রেস বিধায়কদের মতোই মালদার জয়ী প্রতিনিধিদের কৃষানগঞ্জের একটি ধর্মশালায় রাখাহয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাঁচিতে রয়েছেন দুই দিনাজপুর জেলার জয়ী মেম্বাররা। দলের তরফ থেকেই তাঁদের সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। বোর্ড গঠনের সময় ত্রিশঙ্কু পঞ্চায়েত গুলিতে তৃণমূলকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতেই এই সিদ্ধান্ত রাজ্য বিজেপির।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *