Breaking News
Home / TRENDING / পাঁচদিনে মোদির তিন দেশ সফর, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’

পাঁচদিনে মোদির তিন দেশ সফর, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’

নিজস্ব সংবাদদাতাঃ

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দিনের বিদেশে সফরে যাত্রা করলেন। মূলত তিন দেশের উদ্দেশ্যে এবারের সফর। দেশ তিনটি হল সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালোয়েশিয়া। প্রধানমন্ত্রীর দপ্তরের পরিভাষায় বর্তমান সফরকে বলা হচ্ছে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’। ‘আসিয়ান’ দেশগুলির মধ্যে সম্পর্ক আর ভালো করতেই বর্তমান সফর। পাশাপাশি বেশ কিছু আনুষ্টানিকতাও রয়েছে।
ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী মোদির এটিই প্রথম সফর। জাকার্তায় সে দেশের রাষ্ট্রপতি জোকো উইডোডোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দুই দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাসের আধিকারীকেরা দেখা করবেন মোদির সঙ্গে। সবচেয়ে বড় কথা, সে দেশে বসবাস করা প্রবাসী ভারতীয়রা উৎসাহী স্বদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। ইতিমধ্যে যে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৩ হাজার ভারতীয় আবেদন করেছেন। এর থেকে আন্দাজ হয়, নরেন্দ্র মোদি প্রবাসী ভারতীয়দের কাছে কতখানি জনপ্রিয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বর্তমান বিদেশ সফরের কথা আগেভাগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
ইন্দোনেশিয়ার পর মালোয়েশিয়ার কুয়ালা লামপুরে যাবেন মোদি। নিজের পোস্টে মোদি জানিয়েছেন, প্রতিবেশি দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়াই উদ্দেশ্য। পাশাপাশি দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’। পাঁচদিনের সফরে মহাত্মা গাঁধীর স্মৃতিধন্য আয়োজনেও থাকছেন মোদি। এছাড়াও ভারতীয় নৌসেনা ও সিঙ্গাপুর নৌসেনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
মালোয়েশিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদকে অভিনন্দন জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ও প্রযুক্তির ক্ষেত্রে সিঙ্গাপুর ও ভারতের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের বাণিজ্যে বিনিয়োগ নিয়েও হবে বৈঠক। মোদি বর্তমান সফরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, দেখা করবেন সে দেশের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গে। সবশেষে নানিয়াং টেকনলেজিক্যাল উইনিভার্সিটির ছাত্রছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *