Breaking News
Home / TRENDING / তৃণমূল কর্মীদের উপর হামলা, অভিযোগ যুব তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূল কর্মীদের উপর হামলা, অভিযোগ যুব তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:

বাসন্তীঃ ফের বাসন্তীতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। এলাকায় তৃণমূল করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলো স্থানীয় যুব তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় সোমবার সকালে। এই ঘটনায় ১ শিশু ও ৩ মহিলা গুরুতর জখম হন। আহতদের প্রথমে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় চিকিৎসার জন্য, পরে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল করার কারণেই তাদের উপর হামলা চালিয়েছে যুব তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত ভোটে এই এলাকায় যুব তৃণমূলের সমর্থনে নির্দল প্রার্থী ভোটে জয়লাভ করে। এরপর থেকেই তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের কারণে ভয়ে এলাকা ছাড়া হয়ে রয়েছেন একদল পুরুষ তৃণমূল কর্মী। আক্রান্ত মহিলা তৃণমূল কর্মীদের অভিযোগ তাদের বাড়ির পুরুষ মানুষরা এলাকায় ঢুকতে গেলে এক লক্ষ টাকা দিতে হবে বলেও দাবি করেছেন তোয়েফ আলি, হাসেম, খাদেক নামের যুব তৃণমূল নেতারা। মহিলাদের মারধোর করলে পুরুষ মানুষরা বাড়িতে ফিরে আসবে, এই কারণেই তাঁদের মারধোর করেছে যুব তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ উঠেছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় যুব তৃণমূল নেতা তথা এলাকার পঞ্চায়েত প্রধান ইউসুফ আনসারি। তিনি দাবি করেছেন, পারিবারিক বিবাদের জেরেই ঘটনার সূত্রপাত। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি থাকলেও বোর্ড গঠন হওয়ার পর এলাকায় শান্তি রয়েছে। কিছু মানুষ এলাকাকে অশান্ত করার জন্য, তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করার জন্য পারিবারিক বিবাদকে রাজনৈতিক বিবাদের রূপ দিতে চাইছে। পুলিশ প্রশাসন এই বিষয়ে তদন্ত করে সঠিক ব্যবস্থা যাতে নেয় সেই দাবি তুলেছেন যুব তৃণমূল নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *