নীল বণিক:
মুকুল রায়ের হাত ধরে রাজ্যের চিকিৎসক মহলের একটি বড় অংশ বিজেপিতে যোগদান করতে চলেছেন। সোমবার রাজ্য বিজেপির সদর দপ্তরে বসে এমনই দাবি করলেন রাজনীতির অঘোষিত চানক্য। তিনি জানান, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর একটি ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। আর এই বাসাতে রাজ্যের বহু চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীরা মানিয়ে নিতে পারছেন না। সেইজন্য সোমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে ড: অরুন কুমার ঘোষ মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন।
বর্তমানে অরুন কুমার ঘোষ রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল অফ কার্ডিয়লজিতে কর্মরত। মুকুল রায় এদিন বলেন, কয়েক দিনের মধ্যে বহু গুণি ডাক্তাররা বিজেপিতে যোগদান করতে চলেছেন। এরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অযাচিত তৃণমূল নেতাদের হস্তক্ষেপ মানতে পারছেন না চিকিৎসক সমাজ। তাই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে মমতার বিরুদ্ধে চিকিৎসকরাও রাস্তায় নামবেন বলে আজ হুঙ্কার দেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news