Breaking News
Home / TRENDING / খড়্গপুরে বিজেপি নেতার খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ দুষ্কৃতী

খড়্গপুরে বিজেপি নেতার খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা:

ঝাড়্গ্রাম, ২২ অক্টোবর: খড়্গপুরের সানকোড়া পাড়া বুথের বিজেপি সভাপতি সন্টু জানার খুনের ঘটনায় ৪ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। গত ১৫ অক্টোবর খড়্গপুর লোকাল থানার সানকোরা পাড়া বুথের বিজেপি সভাপতি সন্টু জানার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয় দাঁতন থানার মহেশপুরে সুবর্ণরেখা নদী থেকে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল। ময়না তদন্তের পর তা গুলির চিহ্ন বলে প্রমাণিত হয়। এরপর পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় জড়িত সন্দেহে গতকাল খড়্গপুর লোকাল থানা এলাকা থেকে পুলিশ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতরা হল রঞ্জন দুয়া, সন্তু ভূঁইয়া ওরফে জগা, পিন্টু করণ ও সমীরণ দে ওরফে চন্দন।

৪ দুষ্কৃতীর স্বীকারোক্তি অনুসারে পুলিশ জানিয়েছে, ১৪ অক্টোবর সন্ধ্যায় খড়্গপুর গ্রামীণ থানার পুর্ণাপানি মাঠে ওই বিজেপি নেতাকে মদ খাওয়ার জন্য ডাকে ধৃত ৪ জন। এরপর সেখানেই পিছন থেকে গুলি করে খুন করা হয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতার। এরপর একটি লরিতে করে চালক চন্দন ওরফে সমীরণ দে বস্তাবন্দি মৃতদেহটি ঝারগ্রামের ভসরাঘাট এলাকার জঙ্গল কন্যা ব্রিজের তলায় সুবর্ণরেখা নদীর জলে ফেলে দেয়। পুলিশ ২ রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। আটক করা হয় লরিটি। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দাঁতন আদালতে তোলা হয়েছে ধৃতদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *