Breaking News
Home / TRENDING / ২১র সভায় যোগ দিতে বিনা টিকিটে যাত্রা তৃণমূল সমর্থকদের

২১র সভায় যোগ দিতে বিনা টিকিটে যাত্রা তৃণমূল সমর্থকদের

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
ব্যাজ আর দলের ঝাণ্ডাই ভরসা! বৈধ টিকিট না নিয়েই ট্রেনে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন হাজার হাজার তৃণমূল কর্মী। শুক্রবার পুরুলিয়া সহ জেলার বিভিন্ন স্টেশন থেকেই হাজার হাজার তৃণমূল কর্মী দলের ঝাণ্ডা আর ব্যাজ নিয়ে কলকাতার ধর্মতলার শহিদ দিবসের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার, থেকেই এই যাত্রা শুরু হয়েছে। আঞ্চলিক ও স্থানীয় নেতাদের আশ্বাস পেয়ে ‘ফ্রী ট্রেনে’ চেপে বেজায় খুশি তৃণমূল সমর্থকরাও। কেউ কেউ সপরিবারে ট্রেনে রওনা দিয়েছেন।‘ ফ্রী ট্রেন’ প্রসঙ্গে যদিও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খানিকটা কথা ঘুরিয়ে দাবি করে বলা হয় অধিকাংশ কর্মী সমর্থক বাস ও বিভিন্ন যানে কলকাতায় রওনা দেন। এই প্রসঙ্গে ব্লক স্তরের এক তৃণমূল নেতা বলেন, ‘আগেও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়া থেকে ট্রেনে করে সব দলের প্রতিনিধিরা গিয়েছেন। এটা নতুন কোনও বিষয় নয়। এই ক্ষেত্রে বৈধ টিকিট কেটে ট্রেনে যাওয়া সম্ভব নয়।’ এই ক্ষেত্রে শিথিলতা রয়েছে বলে দাবি করা হয় তৃণমূলের একাংশের পক্ষ থেকে। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয় কোনও শিথিলতা দেওয়া হয় নি। তবে, ট্রেনে কেন টিকিট পরীক্ষকদের দেখা যায় নি এর উত্তর রেলের পক্ষ থেকে দেওয়া হয় নি।

ট্রেনে ঠাসা ভিড়ে যে টিকিট পরীক্ষক উঠতেই পারবেন না, এটা ভালভাবেই বুঝে গিয়েছেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া তৃণমূল সমর্থকরা। শুক্রবার পর্যন্ত পুরুলিয়া থেকে রওনা দেওয়া হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়া বিভিন্ন ট্রেনে একই অবস্থা দেখা গিয়েছে। এছাড়া ঝালদা,কোটশিলা, সুইসা, বরাভূম, আদ্রা সহ জেলার বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে রওনা দেন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। একটা অংশ জেলার বাইরে বাঁকুড়া,টাটানগর, চাণ্ডিল প্রভৃতি স্টেশন থেকে ট্রেনে উঠেন তৃণমূলের ঝাণ্ডা ও ব্যাজধারীরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *