নীল বণিক
লোকসভা নির্বাচনের আগে জেলাস্তরে সংগঠনে রদবদল রাজ্য বিজেপির। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট আট জেলার সভাপতি রদবদল করল রাজ্য বিজেপি। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, জেলার জেলা সভাপতিদের সরিয়ে দিল বিজেপি। অন্যদিকে দক্ষিণবঙ্গের শ্রীরামপুর, আরামবাগ, বসিরহাট, কাঁথিতেও সভাপতি বদল করা হয়। পঞ্চায়েত ভোটে এই আট জেলায় দলের ফল ভাল হয়নি। যার জন্যই এইসব জেলা গুলিতে সংগঠনের রদবদল হওয়া প্রয়োজন ছিল বলে মনে করছে রাজ্য বিজেপি। তার ওপর সামনেই লোকসভা ভোট। তাই এখন থেকেই এই আট জেলায় সংগঠন বৃদ্ধি করতে নতুন মুখের উপর আস্থা রাখতে চাইছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আট জেলার সভাপতি অপসারণের ঘটনাকে আবার আমল দিতে চাইছেন না। তার দাবি আট জেলার প্রত্যেক সভাপতি ভাল কাজ করেছেন। কিন্তু আরও ভাল কাজ করার লক্ষ্যে এই সব জেলায় বদল করা হল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news