নিজস্ব প্রতিনিধি :
মুকুল মহলে খুশির ছোঁয়া। একুশে জুলাইয়ের ঠিক আগের দিন মুকুল রায়ের নামে আনা বারোটি অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার মামলায় এফআইআর থেকে বাদ গেল তাঁর নাম। শুক্রবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে মুকুলের বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। মুকুল আগেই বলেছিলেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির কারনে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। এদিন আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, “মুকুলের বিরুদ্ধে এইসব অভিযোগ যে ধোপে টিকবে না তা আগেই জানা ছিল।’
মুকুল মহলের আনন্দ অবশ্য সম্পূর্ণ অন্য কারনে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুকুলের বিরুদ্ধে বলতে গিয়ে কিছুটা হলেও বিড়ম্বনায় পড়বে তৃণমূল। এমনটাই মনে করছেন তাঁরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news