Breaking News
Home / TRENDING / লোকসভায় কংগ্রেসের পাশে তৃণমূল, একই পথে অখিলেশ ?

লোকসভায় কংগ্রেসের পাশে তৃণমূল, একই পথে অখিলেশ ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

কিছুদিন আগেও কংগ্রেসকে (Congress) বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করেছিলেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh yadav)। কিন্তু কংগ্রেসের কর্ণাটক (Karnataka) জয়ে বদলে গেল রাজনৈতিক চিত্র, পাল্টে গেল খেলা।

২০২৪ লোকসভায় কংগ্রেসের পাশে থাকার বার্তা দিলেন তিনি। কর্ণাটকের ফলপ্রকাশের পর লোকসভা ভোটে লড়াইয়ের কৌশল নিয়ে মতপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভাবনায় একমত অখিলেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো, যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে সমর্থন করবে সমাজবাদী পার্টি। তবে কংগ্রেসকেও পালটা সমর্থন দিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অখিলেশের সমর্থন কংগ্রেসের জন্য সুসংবাদ। যেহেতু উত্তর প্রদেশে বিজেপির পাশাপাশি এসপি এবং বিএসপি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছিল তাদের। যা যোগীরাজ্যে তাদের হতাশাজনক ফলের অন্যতম কারণ। কংগ্রেস সমর্থনের পাশাপাশি অখিলেশ অবশ্য জানিয়ে দিয়েছেন, যে রাজ্যে তার দল শক্তিশালী সেখানে তারাই প্রার্থী দেবেন। আরও জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং অন্য বিরোধী দলগুলিও এমন পথে হাঁটতে পারে।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে ওদের সমর্থন করব। তবে ওদের অন্য দলকে সমর্থন করা উচিত।” এদিন একই সুরে কংগ্রেসকে সমর্থনের বার্তা দেন অখিলেশ। নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সমাজবাদী পার্টি প্রধান। কর্ণাটকের ফল প্রকাশের পর তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *