Breaking News
Home / TRENDING / তারকেশ্বর লোকালে ভয়াবহ আগুন

তারকেশ্বর লোকালে ভয়াবহ আগুন

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বুধবার ভোরে তারকেশ্বর লোকালে ভয়াবহ অগ্নিকাণ্ড । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। যাত্রী ভরতি একটি কামরায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নিভিয়েই গন্তব্যে ফেরে ট্রেনটি। বুধবার ভোরে তারকেশ্বর লোকাল কৈকালা আসার পরই শেষ দিক থেকে তিন নম্বর বগির নিচ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যাত্রীরা।

এরপর ৪টে ৫৮ মিনিট নাগাদ বাহিরখণ্ডে এসে দাঁড়ায় ট্রেনটি। আধঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নেভানোর সম্ভব হয়। যাত্রীদের নিয়ে ফের রওনা দেয় ট্রেন। এরপর শ্যাওরাফুলিতে এসে ট্রেনের কলকবজা ঠিক করেন রেলকর্মীরা। তারপর গন্তব্যে পৌঁছায় তারকেশ্বর লোকাল। ফলে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে গন্তব্যে পৌঁছান যাত্রীরা। সব মিলিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সাতসকালে। কিন্তু ঠিক কি কারনে আগুন লেগেছিল তা এখনও সঠিক জানা না গেলেই রেলের তরফে জানানো হয়েছে, ব্রেক এবং চাকার সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন ধরে যায়। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছে রেল অধিকর্তারা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *