Breaking News
Home / TRENDING / বধূবেশে কানের লাল কার্পেট মাতালেন সারা

বধূবেশে কানের লাল কার্পেট মাতালেন সারা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

বলিউডের অভিনেত্রীদের মধ্যে এখন নিজের জায়গা শক্ত করে নিয়েছেন নবাব কন্যা সারা আলি খান। প্রায়শই সাজপোশাক নিয়ে চর্চায় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সারা কী পরছেন, কেমন ভাবে চুল বাঁধছেন, কোন পোশাকের সঙ্গে কোন গয়না পরছেন, কোন জুতো পরছেন— যাবতীয় খুঁটিনাটি তিনি মাঝেমাঝেই অনুগামীদের জানিয়ে থাকেন ইনস্টাগ্রামের মাধ্যমে।

এ বার কান চলচ্চিত্র উৎসবেও নজর কাড়লেন সইফ-কন্যা। এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন অভিনেত্রী। কানের লাল গালিচায় সারাকে দেখা গেল একেবারে ভিন্ন রূপে। শাড়ি কিংবা গাউন নয়, সারার পরনে ছিল আইভরি রঙের লেহঙ্গা।কখনই খুব বেশি উগ্র সাজে সাজতে দেখা যায়নি সারাকে। এ বারেও তার অনথ্যা হয়নি।

ন্যুড মেকআপের সঙ্গে স্মোকি আই লুক, মেসি বান, কানে স্টেটমেন্ট দুল, হাতে ব্রেসলেট। সারা লেহঙ্গা জুড়ে স্টোনের কারুকাজ, লম্বা ঝুলের ওড়না— সারা যেন বধূবেশে সাজলেন কান চলচ্চিত্র উৎসবের জন্য। পোশাকশিল্পী আবু জানি-সন্দীপ খোসলার তৈরি পোশাকেই কানে বাজিমাত করলেন সারা। নিজের সাজপোশাকের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন তিনি। তা এই মুহূর্তে নেটদুনিয়ায় সারা ফেলে দিয়েছে।
https://www.instagram.com/p/CsUOLH-oZ7e/?igshid=MzRlODBiNWFlZA==

সারার হাতে এখন অনেকগুলো কাজ। ভিকি কৌশলের সঙ্গে ‘জারা হাটকে জারা বাঁচকে’ আর আদিত্য রায় কপূরের সঙ্গে ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ ছবিতে অভিনয়ের কাজে এখন ব্যস্ত সারা। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন সারা। এখন তিনি বলিউডের প্রথম সারির নায়িকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *