কৌশভ সান্যাল, হুগলি:
সরকারি পদে থেকে জেলা পরিষদের প্রার্থী হওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনাটি লিখিত আকারে বিজেপির তরফে সোমবার নির্বাচন কমিশন ও বিডিওকে জানান হয়েছে। জানা গেছে, তারকেশ্বর এলাকার ৩৪ নম্বর বুথের প্রার্থী শান্তনু বন্দ্যোপাধ্যায় বর্তমানে সরকারি কর্মচারি। তিনি বলাগড়ের ডব্লিউবিএসিডিসিএল-এর কর্মী। অভিযোগ সরকারি পদে থেকে এই তৃণমূল নেতা জেলা পরিষদের প্রার্থী হয়েছেন। সরকারি পদে থেকে কী ভাবে তিনি মনোনয়ন দিলেন প্রশ্ন তুলেছে বিরোধী দলের স্থানীয় নেতৃত্ব। বিজেপি পাকসু মোর্চার সম্পাদক গনেশ চক্রবর্তী এদিন এই ঘটনার কথা লিখিত ভাবে বিডিও ও মহকুমা শাসককে জানিয়ে তাঁর প্রার্থীপদ বাতিল করার দাবি জানান। তিনি বলেন, সরকারি পদে থেকে প্রার্থী হওয়া যায় না। ওই বুথে অভিযুক্ত তৃণমূল নেতাকে জেতানোর জন্য বিরোধী প্রার্থীদের মারধোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রার্থীপদ বাতিল করা না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান গনেশ বাবু।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news