Breaking News
Home / TRENDING / বাঁকুড়ায় নাবালিকা ধর্ষনের দায়ে মুদির যাবজ্জীবন

বাঁকুড়ায় নাবালিকা ধর্ষনের দায়ে মুদির যাবজ্জীবন

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
চার নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণ করার দায়ে এক মুদির দোকানদারকে যাবজ্জীবন কারাবাস ও তিন লাখ টাকা জরিমানার নির্দেশ দিল বাঁকুড়া আদালত ।এই চার নাবালিকার বয়স যথাক্রমে ৫,৮,৯,১০ বছর। বাঁকুড়া আদালতে সরকারি পক্ষের আইনজীবী অতনু দে ও বেলিয়াতোড় থানা সূত্রে জানা গেছে যে গত ২০১৩ সালে 3 জানুয়ারি তারিখে দুপুর তিনটে নাগাদ বেলিয়াতোড়ে রবিলোচন মুদির দোকানে চার স্থানীয় নাবালিকা জিনিস কিনতে গিয়েছিল।
সেই সময় সেখানে কেউ না থাকায় রবিলোচন তাঁদের চারজনকে দোকানের ভেতর নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণ করে।তাঁদের রবিলোচন ভয় দেখিয়ে বলে, এ কথা পরিবারের কাউকে যেন না বলে তাঁরা। ওই চার নাবালিকা ভয়ে প্রথমে বাড়িতে কিছু জানায় নি।কিন্তু কোন ভাবে তাঁদের পরিবারের লোকজন ঘটনার কথা জানতে পারে।
ঘটনার দুদিন পরে বেলিয়াতোড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ।এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ও রবিলোচনকে গ্রেফতার করে।
গত রবিবার রবিলোচন দে কে দোষী সাব্যস্ত করে অতিরিক্ত দায়রা বিচারক -১,মনজ্যোতি ভট্টাচার্য।তিনি সোমবার রবিলোচন দে কে ৩৭৬/২এ ধারায় যাবজ্জীন কারাবাস ও তিন লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও একবছর জেল, এই নির্দেশ দেন। এছাড়া ৩৫৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস জেলের সাজা ঘোষণা করেন।এই দুটি সাজা একই সঙ্গে চলবে।এই ঘটনায় সরকারি পক্ষের আইনজীবী অতনুবাবু জানান, তাঁরা এই কেসের সর্বোচ্চ সাজা চেয়েছিলেন, যাতে সমাজে এমন অপরাধ আর না ঘটে ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *