কৌশভ সান্যাল,হুগলি:
মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হলেন জাতীয় স্তরের সাঁতারু মৌপ্রিয়া মিত্র (১৬)। সোমবার নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গেছে ২০১৬ সালে কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস এ সোনা ও রূপো জয় করেন তিনি। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য জুন মাসে পুনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এদিন হঠাৎ তাঁর মৃত্যুর খবর শুনে খেলার জগতে নেমে এসেছে শোকের ছায়া। চুঁচুড়া থানার মানসপুরের বাসিন্দা এই প্রতিভাবান সাঁতারুকে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। মৌপ্রিয়া কলকাতার হেদুয়ায় অনুশীলন করতে যেত বলে জানিয়েছেন তাঁর মা শুভ্রা দেবী। এদিন সকালে চুঁচুড়ায় অনুশীলন করে বাড়িতে আসে এই সাঁতারু। সকাল সাড়ে এগারোটা নাগাদ শুভ্রা দেবী ছিলেন দোতলার ঘরে। মৌপ্রিয়ার বাবা ভাস্করবাবু পাশের ঘরে কাগজ পড়ছিলেন। সেই সময়ে অন্য একটি ঘরে ওড়না গলায় জড়িয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের লোকেদের বক্তব্য প্রচন্ড অভিমানী ছিল তাঁদের মেয়ে। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news