নিজস্ব সংবাদদাতা:
সন্তোষপুর ত্রিকোণ পার্কের প্যান্ডেলে আগুন লেগে চাঞ্চল্য। সূত্রের খবর, শুক্রবার ১১.৪৫ নাগাদ আচমকা আগুন লাগে সন্তোষপুর ত্রিকোণ পার্কের প্যান্ডেলটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
দমকলের প্রাথমিক অনুমান, মূলত শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। আগুন লাগার ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news