Breaking News
Home / TRENDING / বাইক ও পথচারীকে মেরে পালাল প্রাইভেট কার, মৃত ১, আহত ২

বাইক ও পথচারীকে মেরে পালাল প্রাইভেট কার, মৃত ১, আহত ২

নিজস্ব সংবাদদাতা:

ডায়মন্ড হারবার, ২৬ অক্টোবর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর আহত আরও ২। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কপাটহাট এলাকায়। গুরুতর জখম অবস্থায় আহত দুজনকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়ছে।

শুক্রবার সকালে কলকাতার দিক থেকে ডায়মন্ড হারবারের যাচ্ছিলেন দুই বাইক আরোহী, উল্টো দিক থেকে একটি প্রাইভেট কার আসছিল। কপাটহাট মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা মারে তারপর এক পথচারীকে ধাক্কা মারে। এরপর পালিয়ে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ১জনের। বাকি দুজনের চিকিৎসা চলছে ।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়িটির খোঁজে চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *