নিজস্ব সংবাদদাতা
কলকাতা পুলিশের সার্জেন্টদের কাজের পরিধি বাড়াল কলকাতা পুলিশ।এতদিন পর্যন্ত কলকাতা পুলিশের সার্জেন্টদএর তদন্ত করার ক্ষমতা ছিল না। সম্প্রতি কলকাতা পুলিশ সিদ্ধান্ত নেয় সার্জেন্টদের কাজের পরিধি বাড়িয়ে তাদেরও তদন্ত করার ক্ষমতা দেওয়া হবে। এক্ষেত্রে শুধু যারা তদন্তভার নিতে ইচ্ছুক, সেই সমস্ত সার্জেন্টদেরই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই সার্জেন্টদের ইনভেস্টিগেটিভ ক্যাডারের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ। প্রথম দফায় প্রশিক্ষণের আবেদন করা ৮০ জনকে নিয়ে প্রশিক্ষণ চলছে। আগামী পাঁচদিন ধরে প্রশিক্ষণ চলবে। তারপর ছদিনের মাথায় হবে পরীক্ষা। পরীক্ষায় ৬০% শতাংশ নম্বর পেলে, মানে ফার্স্ট ডিভিশনে পাশ করলেই ইনভেস্টিগেটিভ ক্যাডারের অধীনে সংশ্লিষ্ট সার্জেন্টকে আনা হবে। মূলত শারীরিক প্রশিক্ষণ ও তদন্ত করার জন্য প্রয়োজনীয় আইনি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সার্জেন্টদের। ভোর পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইনভেস্টিগেটিভ ক্যাডারের অধীনে আসার ইচ্ছা প্রকাশ করা সার্জেন্টদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news