চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
“একটি নির্দিষ্ট বয়সের পরে ক্যান্সারে আক্রান্ত হওয়া, এখন একটি প্রবণতা এবং সমস্যা। এই প্রবণতা ১০ বছর পরে বয়স্ক ব্যক্তিদের মধ্যে আরও বাড়বে,” বলেছেন কলকাতার নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালের সার্জিক্যাল অনকোলজিস্ট অভিষেক গঙ্গোপাধ্যায়। রবিবার, কল্যাণীতে একটি ক্যান্সার বিষয়ক সচেতনতা শিবিরে এসে তিনি বলেন।
তিনি এখানে এসেছিলেন ক্যান্সার সচেতনতা ও পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে মানুষকে সাবধান করতে। কল্যাণীর একটি সামাজিক কল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল, যা ‘We with everyone’ নামে পরিচিত।
ডাক্তার, গঙ্গোপাধ্যায় আরও বলেন যে, “কোনও ব্যক্তি যদি কোনও শারীরিক সমস্যার নিয়ে দুই থেকে তিন ধাপে ওষুধ খান ও তার পরও সমস্যা থেকে যায় তবে ওই ব্যক্তির অবিলম্বে যে কোনও ক্যান্সার কেন্দ্রে যোগাযোগ করা উচিত।” দ্রুত ক্যান্সার সনাক্তকরণ কম ঝুঁকিপূর্ণ। তিনি আরো বলেন, “তাই ক্যান্সারের সন্দেহ হলে , প্রথমেই ক্যান্সার কেন্দ্রের জন্য ছুটে যান,”।
We with everyone – সংগঠনের সম্পাদক শান্তনু রায় বলেন যে, কল্যাণী থেকে ৩৭ জন ব্যক্তি রবিবার নিজেদের পরীক্ষা করানোর জন্য ক্যাম্পে এসেছিলেন।
ক্যাম্পটি অনুষ্ঠিত হয় কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। “যদি একজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন তবে মাঝে মাঝে বিভ্রান্ত হন। তাই, আমরা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং সেজন্যই আমরা বিনামূল্যে ক্যান্সার সচেতনতা ও পরীক্ষা শিবিরের আয়োজন করেছি।” বলেন শান্তনু রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news