Breaking News
Home / TRENDING / বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ট্রাম  

বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ট্রাম  

মধুমন্তী  :

 

কলকাতার কথা মনে এলেই চোখের সামনে আসে কলকাতার পুরনো ঐতিহ্যগুলোর কথা। যার মধ্যে অন্যতম হল ট্রাম। ভারতের অন্য শহরে যা বর্তমানে নেই।

১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতার বুকে ট্রামের আত্মপ্রকাশ। শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট অবধি ছিল ট্রামের প্রথম যাত্রা। কিন্তু সেই ট্রাম লাইনেই এবার পড়ছে কোপ। যার প্রধান কারণ ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল।

সুত্রের খবর বলছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য বন্ধ করে দেওয়া হবে উওর কলকাতার সাতটি ট্রাম রুট। আগামী চার বছর বন্ধ থাকবে এইসব রুটের ট্রাম চলাচল। বেলগাছিয়া-বিবাদীবাগ (ভায়া কলেজ স্ট্রিট), বেলগাছিয়া-বিবাদীবাগ (ভায়া চিৎপুর), শ্যামবাজার-বিবাদীবাগ (ভায়া কলেজ স্ট্রিট), বাগবাজার-বিবাদীবাগ, গালিফ স্ট্রিট-বিবাদীবাগ (ভায়া চিৎপুর), রাজাবাজার-বিবাদীবাগ, বিধাননগর-বিবাদীবাগ।

ডালহৌসি, চৌরঙ্গী এবং এসপ্ল্যানেডের একটা বড় অংশ লাগবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য, যার দরুন ক্যালকাটা ট্রাম কোম্পানি (সিটিসি)-র একটা অংশ ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওয়াভুক্ত হয়ে যাবে। যার ফলে আগামী চার বছরের মধ্যে লেনিন সরণি, খিদিরপুর রোড এবং বি বি গাঙ্গুলি স্ট্রিটের ট্রাম লাইনে ট্রাম আর দেখা যাবে না। কিন্তু সংশয় অনেকেরই মনে চার বছর পরে ট্রামের ঘড়ঘড়ানি শোনা যাবে তো! বয়স্ক মানুষ আর বহু মহিলারই ভরসার জায়গা তো ট্রামই!

যদিও রাইটস (রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিস) জানায়, মেট্রোর কাজের জন্য কোনও ক্ষতি হবে না ট্রাম রুটে।

অন্যদিকে কার্জন পার্কের উত্তর বড় অংশ মেট্রোর কাজের জন্য লাগবে বলে জানাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সমানভাবে  ওই চত্বরে মেট্রোর কাজ সম্পন্ন হয়ে গেলে আবার ট্রাম লাইন পেতে দেওয়া হবে বলে জানায় রাইটস কর্তৃপক্ষ।

সেইসঙ্গে ডালহৌসি চত্বরে বাস চলাচল করলেও, ৫ জুলাই থেকে ডালহৌসি মিনিবাস টার্মিনাসটি থাকবে না। মহাকরণ স্টেশন তৈরির জন্য বর্তমান মিনিবাস স্ট্যান্ডটি ভেঙে ফেলা হবে।

প্রায় চারবছর ট্রাম বন্ধ থাকায় ক্ষতির মুখ দেখতে হবে সিএসটিকে। আর তাই সেই নির্ধারিত সময়সীমার ক্ষতিপূরণ বাবদ ১১ কোটি টাকা দেবে কেএমআরসিএল (কলকাতা মেট্রো রেল কর্পোরেশন)। যদিও শহরের দক্ষিণে বহাল থাকবে ট্রাম চলাচল।

 

লাইক, শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *