চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য (Nimai Bhattacharya)। বৃহস্পতিবার সকালে তাঁর টালিগঞ্জের বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অশীতিপর সাহিত্যিক। কলেজে পড়াশোনা করতে করতেই সাংবাদিকতায় হাতেখড়ি নিমাই ভট্টাচার্যর। লোকসভা পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। দিল্লিতে রাজনৈতিক কূটনৈতিক ও সংসদ বিষয়ক সাংবাদিকতা করেছিলেন দীর্ঘদিন। যেই কারনে জহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গাঁধীর অত্যন্ত আস্থাভাজন সাংবাদিক বলে জাতীয় সংবাদমাধ্যমে পরিচিত ছিল তাঁর। ১৯৫৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত দিল্লির সংবাদমাধ্যমে অতি পরিচিত নাম ছিল নিমাই ভট্টাচার্য।
সংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও দাগ কেটেছিলেন এই সদ্য প্রয়াত সাহিত্যিক। মেম সাহেব ছাড়াও তার স্মরণীয় রচনা মধ্যে অন্যতম হলো নাচনী, লাস্ট কাউন্টার, ইমন কল্যাণ, ব্যাচেলর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও তার পাণ্ডিত্য ছিল অগাধ। ১৯৩১ সালের ১০ এপ্রিল অধুনা বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন নিমাই ভট্টাচার্য। মাত্র তিন বছর বয়সে মাতৃহারা হন তিনি। সুরেন্দ্রনাথ ভট্টাচার্য তাঁকে বড় করে তোলেন। ১৯৪৮ সালে বাড়ির পাশের পর কলকাতা রিপন কলেজ এ ভর্তি হন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর সাংবাদিকতা জীবন। সেখান থেকেই সাহিত্য জগতে পা রেখে আলোকিত করেছিলেন বাংলার সাহিত্য আঙিনাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news