Breaking News
Home / TRENDING / বিদ্যুৎ দপ্তরের ওয়েবসাইট হ্যাক করতে পারে চিনা সেনা, সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

বিদ্যুৎ দপ্তরের ওয়েবসাইট হ্যাক করতে পারে চিনা সেনা, সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকেই দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে চিনা সরকারের প্রতি। ঠিক সেই সময় রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরকে সর্তক করে একটি বিশেষ নোট পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। সূত্রের খবর, সেই সতর্কবার্তায় বলা হয়েছে, চিনা সৈনিকরা হ্যাক করতে পারে রাজ্য বিদ্যুৎ দপ্তরের ওয়েবসাইটকে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chatterjee)। এদিনের সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরে অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমারকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। বিদ্যুৎমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি মেইল এসেছে আমাদের দপ্তরে। সেখানে আমাদেরকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। দপ্তর যাতে কোনওভাবেই কোনও আননোন মেল ব্যবহার না করে সে ব্যাপারে বিশেষ সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বিষয়টি তিনি বিস্তারিত বলতে দফতরের সচিব সুরেশ কুমারকে নির্দেশ দেন। বিদ্যুৎ দপ্তরের এই সচিব বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সতর্কবার্তায় বলা হয়েছে চিনের সেনাবাহিনীর দ্বারা হ্যাক করা হতে পারে বিদ্যুৎ দপ্তরে ওয়েবসাইটকে। এমন সতর্কবার্তা পাওয়ার পরে আমরা আমাদের ওয়েব সাইট ও যাবতীয় ডেটাকে সুরক্ষিত করার আরো পাকা বন্দোবস্ত করেছি।” তিনি আরও বলেন, “একবার যদি এই ধরনের কোনও আননোন ই-মেইল ব্যবহার করা হয়। তবে নিজে থেকেই ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে। চিনা সেনাদের দ্বারা এই হ্যাক হতে পারে।” প্রসঙ্গত, সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নাম না করে চিনের বিরুদ্ধে তাদের সরকারি ওয়েবসাইট হ্যাকের অভিযোগ এনেছেন। ঠিক সেই সময়েই ভারত-চিন সীমান্ত সীমান্তে পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে সেনাবাহিনীরা। চিনা হ্যাকারদের সঙ্গে পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army) ভারত সরকার তথা বিভিন্ন আঞ্চলিক সরকারের ওয়েবসাইট হ্যাক করে তথ্য হাতানোর কাজ করতে পারে। এমন ইঙ্গিত পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তারপর এই বিষয়টি নিয়ে রাজ্য বিদ্যুৎ দপ্তরকে এই সংক্রান্ত বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

তাই বিদ্যুৎ দপ্তর এই ধরনের বিদেশি চক্রান্ত রুখতে এখন থেকেই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দপ্তরের সচিব জানিয়েছেন, সতর্কবার্তা পাওয়ার পর থেকেই ওয়েবসাইটটি আরও বেশি করে সুরক্ষা করার বিষয়ে নজর দিয়েছে বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের সমস্ত বিভাগকে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সুরেশ কুমার জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক একটি ইমেইলের ঠিকানা তাদের কাছে পাঠিয়েছে। এই ধরনের ইমেইল বা এর সঙ্গে যোগাযোগ থাকা কোনও ইমেইল যেন দফতরের পক্ষ থেকে ব্যবহার না করার সেই নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। nocv2019@gmail.com থেকে আসা কোন ইমেইল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে দফতরের আধিকারিকদের।

অন্যদিকে আরও একটি বিষয় নিয়ে এদিন মুখ খুলেছেন বিদ্যুৎমন্ত্রী। তিনি জানিয়েছেন, মিটার রিডার নেওয়া হবে বিদ্যুৎ দপ্তরে (Power Department)। এমন ভুয়ো প্রচার চালানো হয়েছে। ভুয়ো প্রচারে বলা হয়েছে ৫০ হাজার থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত দিলে বিদ্যুৎ দপ্তরে চাকরি দেওয়া হবে। রাসবিহারী বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, “বিদ্যুৎ দপ্তরে এখন কোনও বিভাগে কর্মী নিয়োগ হচ্ছে না। বিদ্যুৎ দপ্তরের কোনও নিয়োগ সংক্রান্ত বিষয়ে হলে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কোনওরকম বিজ্ঞপ্তি জারি করেনি। যারা অসাধু উপায়ে এই ধরনের প্রচার করছে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব।” কোনও প্রলোভনে আম জনতাকে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *