Breaking News
Home / TRENDING / শিয়ালদহ শাখা তে ট্রেন দুর্ঘটনা ব্যহত রেল পরিষেবা।

শিয়ালদহ শাখা তে ট্রেন দুর্ঘটনা ব্যহত রেল পরিষেবা।

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডগামী একটি ফাঁকা ট্রেনের সঙ্গে ৩ নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট রওনা হওয়া যাত্রীবাহী লোকাল ট্রেনের আচমকাই ধাক্কা লাগে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন, রানাঘাটগামী ট্রেনটির কেবিনের দরজা, কারশেডগামী ট্রেনটি চাকা খুলে যায়। দুর্ঘটনাগ্রস্থ ট্রেন দুটিকে সরিয়ে

আজ দুপুর থেকেই বিঘ্নিত হয় শিয়ালদহ শাখার রেল পরিষেবা। ১৮টি লোমকাল ট্রেন বাতিল হওয়াতে সমস্যায় পড়েন নিত্য রেলযাত্রীরা। ট্রেন দুর্ঘটনা হওয়াতে এবং তার খবর পাওয়ার পর থেকে শহরতলি থেকে কলকাতায় কর্মসূত্রে যাতায়াতকারী রেলযাত্রীরা ভয় এবং আশঙ্কায় বসেছিল।
২০ মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত, শিয়ালদহ শাখার বেশ কিছু ট্রেন দেরিতে চলেছে। দূরপাল্লার ট্রেনের যদিও স্বাভাবিক পরিষেবা ছিল, তবুও নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছিলেন। দুপুর ১২টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। , লাইন সারানোর কাজ জোর করতে শুরু হয়েছিল।
শেষ পর্যন্ত দুপুর ২:১০ মিনিটে শিয়ালদহ শাখার রেল পরিষেবার যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা হয় বলে জানা যায়।

পূর্ব রেল কতৃপক্ষের মূখ্য জনসংযোগ অধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “দুপুর ২:১০ মিনিটে শিয়ালদহ থেকে সমস্ত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। ১, ২, ৩, ৪ নম্বর লাইন দিয়ে শিয়ালহে ঢোকা-বেরোনোয় কোনও সমস্যা নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *