Breaking News
Home / TRENDING / প্রভাসের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কৃতি |

প্রভাসের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কৃতি |

চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্ক

বলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। শুটিং ফ্লোরে একে অপরকে মন দিয়ে ফেলেছেন নায়ক – নায়িকা।

অনেক দিন ধরেই ‘আদিপুরুষ’ খবরের শিরোনামে। ‘ভিএফএক্স’-এর কারুকার্যর জন্য হোক কিংবা ছবির কাস্ট, প্রায় সবই বিতর্কের সম্মুখীন হয়েছে। এবার নতুন জল্পনা, প্রেমের জল্পনা।

‘আদিপুরুষ’-এর সেটে দক্ষিণী তারকা প্রভাস নাকি হাঁটু গেঁড়ে কৃতিকে প্রেম নিবেদন করেছেন। আর তার সঙ্গে সঙ্গেই নাকি হ্যাঁ-ও করে দিয়েছেন অভিনেত্রী কৃতি।এই খবরে রীতিমতো অবাক সবাই। এমনকি শোনা যাচ্ছে ‘আদিপুরুষ’ মুক্তির পরই বাগদান পর্ব সারবেন দুজনে।

এই সব তথ্য মিডিয়ার সামনে ফাঁস করে দিয়েছেন কৃতির খুব কাছের একজন। ‘ভেড়িয়া’ ছবিতে কৃতির সঙ্গে দেখা গিয়েছে বরুণকে। ছবির প্রচারের ফাঁকেই বরুণ ফাঁস করে দেন এই নতুন প্রেমের কাহিনি। কৃতির প্রেম নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে কৃতি এখন যাঁকে ডেট করছেন সে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবির শুটিংয়ে ব্যস্ত। আর আমরা সবাই জানি এই মুহূর্তে প্রভাসের সঙ্গেই আগামী ছবির শুটিং করছেন দীপিকা। ছবির নাম ‘কে’।

এই সবকিছু নিয়ে এবার সবার সামনে মুখ খুললেন অভিনেত্রী কৃতি। নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানান যে এ সম্পূর্ণ ঘটনা মিথ্যে। সব ভুয়ো খবর।কৃতি লেখেন, “এটা প্রেমও নয় আবার কোনও জনসংযোগের পন্থাও নয়। আমদের ‘ভেড়িয়া’ সিনেমার প্রমোশনে রিয়্যালিটি শো-তে গিয়ে একটু বেশিই জংলি হয়ে উঠেছিল। তাঁর মজা করা কথা এক কাল্পনিক গল্পের রূপ নিয়েছে।” নায়িকা আরও লেখেন যে “কোনো সংবাদমাধ্যম আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগে সকলকে জানাতে চাই এই খবর সম্পূর্ণ মিথ্যা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *