Breaking News
Home / TRENDING / Salaam Venky’ তে কেন সুজাতার চরিত্রে কাজল কাজ করতে রাজি ছিলেন না?

Salaam Venky’ তে কেন সুজাতার চরিত্রে কাজল কাজ করতে রাজি ছিলেন না?

চ্যানেলে হিন্দুস্থান বিনোদন ডেস্ক

বাস্তব জীবনের সাথে সাথে বড় পর্দায় মায়ের চরিত্রে সবার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী কাজল। এবার আবার বড় পর্দায় মায়ের ভূমিকায় দেখা যাবে কাজলকে। ছবির নাম ‘Salaam Venky’।

শ্রীকান্ত মূর্তির উপন্যাস ‘The Last Hurrah’ থেকে অনুপ্রাণিত হয়ে রেবতী মেননের এই ছবি। ৯ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘সালাম ভেঙ্কি’।

পর্দায় ভেঙ্কির মায়ের চরিত্রে দেখা যাবে কাজল কে। চরিত্রের নাম সুজাতা। ভেঙ্কি মানে ভেঙ্কটেশের চরিত্রে দেখা যাবে বিশাল জেঠওয়াকে। ষোলো বছরের ছেলে ভেঙ্কি একটি বিরল রোগে আক্রান্ত, আয়ু মাত্র ১৬ বছর। এই অল্প সময়ের মধ্যে নিজের জীবনটাকে কি করে আনন্দের সাথে বাঁচবে ভেঙ্কি তার মায়ের সাথে সেই গল্পই বলবে রেবতীর এই ছবি।

গতকাল ৫ই ডিসেম্বর কলকাতায় আসেন অভিনেত্রী কাজল, বিশাল জেঠওয়া ও রেবতী মেনন ‘সালাম ভেঙ্কি’ র প্রচারে। সেখানে এসে কাজল জানান যে ছবির গল্প শুনে প্রথমেই রেবতীকে না করে দেন কাজল। কারণ হিসাবে তিনি জানান, যেহেতু নিজে দুই সন্তানের মা তিনি, তাই এমন কোনও চরিত্রে কাজ করতে চান না যেখানে সন্তানকে কষ্টে দেখতে হবে তাকে। টানা ৩ দিন পরিচলকে ফিরিয়ে দেওয়ার অবশেষে রাজি হন অভিনেত্রী কাজল।

সোমবার ‘সালাম ভেঙ্কি’ র প্রচারে অভিনেত্রী নিজের ও ভেঙ্কটেশের মা সুজাতার মধ্যে কি কি মিল আছে সেটা জানান। সুজাতা ও কাজল তারা দুজনেই শুধু জানে যে তাদের মূল লক্ষ্য কি। তাদের সন্তানের খুশির জন্য সব প্রতিকূলতাকে তারা হাসতে হাসতে জয় করতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *