Breaking News
Home / TRENDING / এবার তদন্তের ট্রাফিকও সামলাবেন সার্জেনরা, জানতে ক্লিক করুন

এবার তদন্তের ট্রাফিকও সামলাবেন সার্জেনরা, জানতে ক্লিক করুন

ওয়েব ডেস্ক:

কলকাতা: হয়তো এবার থেকে তদন্তের ট্রাফিকও সামলাবেন সার্জেন্টরা। হ্যাঁ, ট্রাফিক সারজেন্টদের কথাই হচ্ছে। যাঁরা শহরের যান নিয়ন্ত্রণ করেন। অনিয়ন্ত্রিত যান চালককে দণ্ড দেন, কলকাতা পুলিশের সেই ট্রাফিক সার্জেনরা চাইলে এবার থেকে সাধরণ পুলিশের সঙ্গে ‘ক্রাইম ইনভেস্টিগেশনে’ অংশগ্রহণ করতে পারবেন। কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টদের জন্য এমনই এক নতুন নির্দেশিকা এসেছে।

শনিবার কলকাতা পুলিশের সেন্ট্রাল রিজার্ভ অফিস এই সার্কুলার জারি করেছে৷ সার্কুলারে বলা হয়েছে ‘ইচ্ছুক কলকাতা পুলিশের সার্জেন্টরা নিজেদের নাম থানার তদন্তকারি অফিসারের পদে নথিভুক্ত করতে পারবেন।’ সার্কুলার লেখা রয়েছে, যাঁরা ওই তালিকায় নাম নথিভুক্ত করতে ইচ্ছুক, তাঁদের ১ এবং ২ অক্টোবরের মধ্যে নিজেদের ডেপুটি কমিশনারের মাধ্যমে নাম পৌঁছে দিতে হবে সেন্ট্রাল রিজার্ভ অফিসে৷

উল্লেখ্য, নাম নথিভুক্ত করতে রবিবার ব্যস্ততা চোখে পরেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে৷

আরও জানা গেছে, অপরাধের কিনারা করতে যে ট্রাফিক সার্জেন্টদের বেছে নেওয়া তাঁদের বিভিন্ন থানাতে নিয়োগ করা হবে৷ কিন্তু ট্রাফিক সার্জেনরা কি এই বাড়তি দায়িত্ব গ্রহণ করবেন? সেটাই প্রশ্ন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *