Breaking News
Home / TRENDING / টোটো চালাতেও লাগবে ড্রাইভিং লাইসেন্স, ডিসেম্বরেই নয়া নিয়ম

টোটো চালাতেও লাগবে ড্রাইভিং লাইসেন্স, ডিসেম্বরেই নয়া নিয়ম

ওয়েব ডেস্ক:

রাস্তায় মানুষ কম, টোটো নামের ‘আশ্চর্য’ যানের সংখ্যা বেশি। এই যখন অবস্থা রাজ্য জুড়ে, তখন উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সিদ্ধান্ত নিল, এবার থেকে টোটো চালকদেরও থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স। পাশপাশি জেলার নয়া নিয়মে কোনও জাতীয় সড়ক ও রাজ্য সড়কে চালানো যাবে না টোটো। ইতিমধ্যে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন এই নতুন নিয়ম চালু করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আগামী মাসের শুরুতেই যা কার্যকর হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে প্রশাসনের এমন পরিকল্পনায় বিড়ম্বনায় পড়তে হতে পারে টোটো চালকদের। কারণ মোটর যান আইনে টোটো চালকরা আজ পর্যন্ত কখনই ড্রাইভিং লাইসেন্স পাননি।

তবে রাস্তায় গাড়ির যট কমাটে তথা দুর্ঘটনা এড়াতে আগামী ১লা ডিসেম্বর থেকে বারাসত-সহ উত্তর ২৪ পরগণার সব শহরের  জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ ঘোষিত হচ্ছে। পাশপাশি টোটো চালককে সরকারি ড্রাইভিং লাইসেন্স নিয়েই গাড়ি চালাতে হবে বলে জানানো হয়েছে। বারাসত পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে মোট সাত হাজার টোটো চলাচল করে। যার মধ্যে মাত্র মাত্র ২২০০ টোটো নথিভুক্ত। তবে এদের কাছেও কোনোরকম ড্রাইভিং লাইসেন্স নেই। ফলে সরকারি নির্দেশে অনুযায়ী ডিসেম্বরের শুরু থেকে এই দুই নিয়ম বলবৎ হলে টোটো চালক ও যাত্রীরা চরম বিড়ম্বনার পড়বেন বলে আন্দাজ করা যায়। সেই সঙ্গে পুরসভার নথিভুক্তি নয় যে ৫ হাজার টোটো, সেগুলির ভবিষ্যৎ কী, তা নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক অনন্তচন্দ্র সরকার সাফ জানিয়ে দিলেন, ‘সরকারি নির্দেশ মতো টোটো চলাচলে নতুন নিয়ম হচ্ছে। তার জন্য প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *