Breaking News
Home / TRENDING / মোদীর ছোট ভাই উদ্ধব, শপথের পরেই ‘সেনা’র বার্তা, অস্বস্তিতে এনসিপি, কংগ্রেস

মোদীর ছোট ভাই উদ্ধব, শপথের পরেই ‘সেনা’র বার্তা, অস্বস্তিতে এনসিপি, কংগ্রেস

ওয়েব ডেস্ক:

মোদীর সঙ্গে উদ্ধবের সম্পর্ক ছোট ভাইয়ের মতো। মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর শপথের পরেই বার্তা শিবসেনার। প্রসঙ্গত, গতকাল শপথ নেন উদ্ধব ঠাকরে। শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের শুভেচ্ছা মোদী লেখেন, মহারাষ্ট্রের ভবিষ্যত উজ্বল করতেই উদ্ধব কাজ করবেন। যদিও গত শনিবার দেবেন্দ্র ফড়ণবীস শপথ নেওয়ার পরেও একই বার্তা আসে দেশের প্রধানমন্ত্রীর তরফে।

এদিকে শিবসেনার মুখপত্র ‘সামনায়’ প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা উত্তরে লেখে, বিজেপি-সেনার মধ্যে সাময়িক তিক্ত সম্পর্ক তৈরি হলেও মোদী ও উদ্ধবের সম্পর্কের ভ্রাতৃত্বের। যা অটুট রয়েছে। অতএব, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হওয়া ছোটো ভাইকে সহযোগিতা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্তব্য।

উল্লেখ্য, ‘সামনা’র এমন বার্তায় নতুন বিতর্ক দানা বেঁধেছে। অস্বস্তিতে পড়েছে শরিক এনসিপি এবং কংগ্রেস।

যদিও এই ‘সামনা’তেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কটাক্ষও রয়েছে’। বলা হয়েছে, দিল্লি দেশের রাজধানী হতে পারে। কিন্তু মহারাষ্ট্র দিল্লির দাস নয়। বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে নতুন সরকারের মেরুদণ্ড সোজা থাকবেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *