Breaking News
Home / TRENDING / গডসে মন্তব্যে সংসদে ক্ষমা চাইলেন প্রজ্ঞা, তোপ দাগলেন রাহুলকে

গডসে মন্তব্যে সংসদে ক্ষমা চাইলেন প্রজ্ঞা, তোপ দাগলেন রাহুলকে

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত গডসে মন্তব্যে সংসদে ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তবে ক্ষমা চেয়েও প্রজ্ঞা বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম। পাশাপাশি এদিন রাহুল গাঁধীকে একহাত নেন তিনি। বলেন, আমাকে ‘সন্ত্রাসবাদী’ বলে একজন সাংসদ তথা এক মহিলাকে অপমান করেছেন রাহুল। প্রজ্ঞার আরও দাবি, আদালত তাঁকে বেকসুর ঘোষণা করেছে। প্রজ্ঞা ঠাকুরের এই মন্তব্যের পরেই বিরোধীরা চূড়ান্ত হট্টগোলে শুরু করে সংসদে।

উল্লেখ্য, কদিন আগে সংসদে নাথুরাম গডসেকে নিয়ে কিছু মন্তব্য করেন জনৈক ডিএমকে সাংসদ। সে সময় প্রজ্ঞা বলেন, গডসে ‘দেশভক্ত’। তখনই তাঁর মন্তব্যে তীব্র সমালোচনা করে বিরোধীরা। পাশাপাশি বিজেপিও প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যের কড়া নিন্দা করে। এই কারণেই প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটি থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকি দলের সংসদীয় বৈঠকে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। এরপর রাহুল গাঁধীর মন্তব্য—একজন সন্ত্রাসবাদী আরেকজন সন্ত্রাসবাদীকে দেশভক্ত বলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *