Breaking News
Home / TRENDING / করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যেই পশ্চিমবঙ্গে ঘুর্ণিঝড়ের ভ্রুকুটি

করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যেই পশ্চিমবঙ্গে ঘুর্ণিঝড়ের ভ্রুকুটি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাস ও লকডাউনের সাঁড়াশি আক্রমণের মধ্যেই ঘুর্ণিঝড়ের ভ্রুকুটি পশ্চিমবঙ্গের ললাটে। জানা গিয়েছে, ৩০ এপ্রিল দক্ষিণ আন্দামান সাগরে ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। প্রথমদিকে উত্তর ও উত্তর পশ্চিম এবং পরে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে মে মাসের ৪ তারিখ সোমবারে দক্ষিণ পূর্ব মায়ানমার উপকূল অথবা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়ার কারণে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা আংশিক মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি ।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। ছত্তিশগড় ও মেঘালয়ে দুটি ঘূর্ণাবর্ত। ছত্তিশগড় থেকে একটি অক্ষরেখা মেঘালয় পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখাটি গাঙ্গেয় ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত। এর জেরেই সাগর থেকে ঢুকছে জলীয়বাষ্প।

আগামী ৪৮ ঘন্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম ও পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ২/১ জেলায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া কালবৈশাখীও হতে পারে। ঝড়-বৃষ্টি এমনকি শিলা বৃষ্টির ও সম্ভাবনা ওড়িশা ঝারখন্ড এবং বিহারেও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *