চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। রবিবার সকাল ৮টা পর্যন্ত বাংলায় কোভিড আক্রান্তের মোট সংখ্যা ৬১১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। সেই তালিকা প্রকাশের পর মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৬১১-এ। কেন্দ্রীয় মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী শনিবার সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৫৭১।
যদিও, রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৩। প্রসঙ্গত, গোড়া থেকেই রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। সম্প্রতি রাজ্যে করোনা আক্রান্তদের মৃত্যর সংখ্যা নিয়েও গোলমাল হয়েছে। রাজ্য সরকার মৃতের সংখ্যা ১৮ জন বললেও, কেন্দ্রীয় সরকারের অন্তঃরাজ্য প্রতিনিধি দলের চাপের নতুন তথ্য পেশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের প্রকৃত মৃত্যুর সংখ্যা জানতে রাজ্য সরকারের ওপর চাপ বানিয়েছিল কেন্দ্র। অন্তঃরাজ্য প্রতিনিধিদল জানিয়েছিল, রাজ্য সরকার যে করোনা আক্রান্তদের মৃত্যু নির্ধারণে অডিট কমিটি গঠন করেছে, তাদের কাছে বিবেচনাধীন ছিল মোট কতগুলি বিষয় ? তারই জবাবে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন ওই কমিটি মোট ৫৭ জনের মৃত্যুর বিষয় বিবেচনা করেছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news