চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (Health Director) বিপ্লব দাশগুপ্তর। শনিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে বিপ্লব দাশগুপ্তর। অসুস্থতার পর কয়েকদিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও বিপ্লব দাশগুপ্তর মৃত্যু নিয়ে স্বাস্থ্য ভবন এখনও সরকারি ভাবে কিছু জানায়নি।
গত ১৭ এপ্রিলের কয়েকদিন আগে থেকে জ্বর, সর্দির মতো উপসর্গ দেখা যায় এই স্বাস্থ্য কর্তার। এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করে তাঁর লালারসের নমুনা পাঠানো হয় টেস্টের জন্য। রেজাল্ট আসে পজিটিভ। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের অনেকেই করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। অনেককে আবার সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কিন্তু, স্বাস্থ্য কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিকর্তার মৃত্যুর পর চিকিৎসা পরিষেবাতেও থাবা বসালো করোনা ভাইরাস (Coronavirus)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news