Breaking News
Home / TRENDING / গোষ্ঠী সংঘর্ষের জের : ভদ্রেশ্বর চন্দননগর এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

গোষ্ঠী সংঘর্ষের জের : ভদ্রেশ্বর চন্দননগর এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হুগলি জেলার ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় (Telenipara) গোষ্ঠী সংঘর্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে ১১টি থানা এলাকায় ইন্টারনেট পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। ভদ্রেশ্বর, চন্দননগর, চাঁপদানি সহ পার্শ্ববর্তী এলাকায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শ্রীরামপুর ও চন্দননগর মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে ইন্টার চললেও তা অত্যন্ত ধীর গতিতে চলছে।

গত কয়েকদিন ধরে হুগলির এই অঞ্চল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে গোলমালের ছবি ভদ্রেশ্বর চন্দননগর এলাকা থেকে ছড়িয়ে পড়েছে প্রায় গোটা রাজ্যে। তাই আজ দুপুর থেকে ১৭ তারিখ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন পরিস্থিতিতে হুগলির তেলেনিপাড়ায় ঘটে যাওয়া গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা যাতে গোটা রাজ্যে ছড়িয়ে না পড়ে, সেই আশঙ্কা থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে বেজায় সমস্যায় পড়েছে ভদ্রেশ্বর, চন্দননগর এলাকার মানুষ। ‌ লকডাউনের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস কর্মীরা ‘ওয়ার্ক ফ্রম হোম’ (work-from-home) করতে বাধ্য হয়েছেন। ইন্টারনেট বন্ধের ফলে পড়াশোনা থেকে শুরু করে কাজকর্ম সবকিছুই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তে নিরুপায় তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *