Breaking News
Home / Uncategorized / লাঞ্চবক্স দেখে ফোন করি ইরফানকে, খুব খুশি হয়েছিল আমার ফোনে, বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়

লাঞ্চবক্স দেখে ফোন করি ইরফানকে, খুব খুশি হয়েছিল আমার ফোনে, বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

নক্ষত্র ঝরে পড়া একেই বলে বোধহয়।অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, টলিউডও। দীর্ঘদিন ধরেই ইরফান নিউরোএন্ডোক্রিন টিউমারে ভুগছিলেন। বিদেশেও গিয়েছিলেন চিকিৎসা করতে। দেশে ফিরেছিলেন অনেকটা সুস্থ হয়ে। কিন্তু ২৮ এপ্রিল তাঁকে ফের কোলনে সংক্রমণ নিয়ে ভর্তি করতে হয়। এইবারও সবাই আশা করেছিল যুদ্ধটা জিতে যাবেন তিনি। কিন্তু এবার আর তা হল না। ইরফানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।বর্ষীয়ান এই অভিনেতা বলেন যে তিনি ইরফানের অভিনয়ের অসম্ভব ভক্ত । এমন অভিনেতা দ্বিতীয় পাওয়া যাবে না। ইরফানের স্মৃতিচারণ করতে গিয়ে সৌমিত্রবাবু বলেন, ইরফানের অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাঁকে বেশ কয়েকবার ফোন করে শুভেচ্ছাবার্তা জানিয়েছি। লাঞ্চবক্স দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে সিনেমাটা দেখার পরই ফোন করি ইরফানকে। আমার ফোনে খুব খুশি হয়েছিলেন ইরফান। তাঁর অকাল মৃত্যুতে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হল চলচ্চিত্র জগৎ।

Bollywood Movie Actor Subhashish Mukherjee Biography, News, Photos ...

ইরফানের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ও। তিনি বলেন, ‘এত বড় মাপের অভিনেতা দ্বিতীয় পাওয়া মুশকিল। চাপা এবং আত্মস্থ অভিনয় ইরফানের বৈশিষ্ট ছিল। উনি সুস্থ হয়ে ফেরায় আশা করেছিলাম যে আবার আগের মত দাপটে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরতে পারবেন। কিন্তু সে আশা পূর্ণ হল না। শেষ ছবি আংরেজি মিডিয়ামেও স্ক্রিন থেকে চোখ ফেরানো যায় না এত ভাল অভিনয় করেছেন ইরফান। তাঁর চলে যাওয়া চলচ্চিত্র জগতের অপূরনীয় ক্ষতি।

Anik Dutta: Latest News & Videos, Photos about Anik Dutta | The ...

‘ পরিচালক অনীক দত্ত বলেন, ‘প্রতিটি ভারতীয় মনে রাখবেন ইরফানের কথা। অসাধারণ অভিনেতা ছিলেন তিনি। পিকুর শুটিং এর সময় দেখা হয়েছিল ইরফানের সঙ্গে। সেই সময় আমি ইরফানকে নিয়ে সিনেমা তৈরি করার কথা ভাবছিলাম। আমার ভূতের ভবিষ্যৎ ইরফানের খুব ভাল লেগেছিল। ইরফান বলেছিলেন পর পর সিরিয়াস সিনেমা করে কিছুটা ক্লান্ত তিনি। এবার কমেডি ফিল্মে অভিনয় করতে চান। সেই সিনেমার কাজ বাস্তবায়িত হয়নি। সেই আক্ষেপ চিরকাল থাকবে।

Jaya Seal Ghosh to perform at ICCR | Events Movie News - Times of ...

‘ অভিনেত্রী জয়া শীল তাঁর অভিনয় জীবনের একেবারে শুরুর দিকে কাজ করেছেন ইরফান খানের সঙ্গে। ইরফান তখনও ফিল্মে আসেননি। জয়া শীল বলেন, স্যাটারডে সাসপেন্স বলে একটা সিরিয়ালে পহেলি বলে একটি গল্পে অভিনয় করেছিলাম ইরফানের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী অভিনেতা ছিলেন ইরফান সেই সঙ্গে ছিলেন ভীষণ ভাল মানুষও। কথা খুব কম বলতেন। কিন্তু শট দেওয়ার আগে চিত্রনাট্য পড়তেন বারবার। ইরফান যেই সময়ে তাঁর অভিনয়ের বিশেষ ধারা শুরু করেছিলেন সেটা সেই সময়ের পক্ষে ভীষণ দরকারি ছিল। ইরফানের স্ত্রী সুতপার প্রতি আমার আন্তরিক সমবেদনা।

pandit bickram ghosh

সঙ্গীত পরিচালক এবং তবলাবাদক বিক্রম ঘোষ বলেন যে ইরফানের মৃত্যু চলচ্চিত্র জগতের বিরাট ক্ষতি করল। তিনি এতটাই স্বাভাবিক অভিনেতা ছিলেন এবং এতটাই স্বচ্ছন্দ ছিলেন অভিনয়ে যে বিভিন্ন চরিত্রে নিজেকে বসিয়ে নিতেন অনায়াসে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *