চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাথি খাওয়ার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও
হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ার বেলিসিয়াস রোডের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে পুলিশের মারধোর খাওয়ার ঘটনায় আটক করা হল ১৪ জনকে। পুলিশ প্রশাসন সূত্রে এমনটাই খবর। মঙ্গলবার টিকিয়াপাড়ায় লকডাউন ভেঙে পুলিশ কর্মীদের উপরে চড়াও হওয়া ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রাতেই এলাকায় পুলিশের কনভয় নিয়ে শুরু হয় ঘোরাফেরা। বুধবার সেই এলাকায় রুট মার্চ করল পুলিশ। র্যাফ ও পুলিশ মিলিয়ে তিনশো জনের এক বিশাল বাহিনী নিয়ে এলাকায় ঘোরেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। হাওড়ার ডিসি সেন্ট্রাল জবি থমাস বলেন, “মঙ্গলবার পুলিশের উপরে হামলা করা হয়েছিল ইচ্ছাকৃত ভাবে। এই ঘটনায় মোট ১৪ জনকে আটক করা হয়েছে।” আজ সকালে টিকিয়াপাড়ার বাজার এলাকায় বেশ কিছু যুবক ঘোরাঘুরি করলে পুলিশ তাদের বাড়ির ভিতরে চলে যেতে বললে তেড়ে আসে যুবকেরা। পুলিশের সঙ্গে প্রথমে বচসা তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। এদিন পুলিশের সঙ্গে এলাকায় নামে বেশকিছু সাধারণ মানুষ।
গতকালের ঘটনা ঘটার পর অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছিল বিজেপি (BJP)। বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত দাবি করেন, প্রথম থেকেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় লকডাউন পালনে মুখ্যমন্ত্রীর অনীহা ছিল। রাজাবাজার, ইকবালপুর, খিদিরপুর, গার্ডেনরিচ সহ বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রশাসন কার্যকর করতে সেভাবে তৎপর হয়নি। হাওড়ায় ঘটে যাওয়া ঘটনা তাই কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।টিকিয়াপাড়ায় পুলিশ মার খেয়ে পালানোর ভিডিও প্রকাশ্যে এসেছে। ঘটনার পর অন্তত মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি ছেড়ে পদক্ষেপ নিন। প্রশাসনকে নির্দেশ দিন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।” অবশেষে চাপে পড়ে বুধবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডেল একটি ছোট্ট টুইট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিজের ছোট্ট টুইটে পার্থ লেখেন, “হাওড়ার ঘটনার জন্য দায়ী কাউকে ছাড়বে না প্রশাসন।” তারপর মনে করা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিকেলেই জানা যায়, ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদে হাওড়া জেলায় অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচী পালন করে বিজেপি। হাওড়া জেলার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মার নেতৃত্বে কর্মীরা শিবপুর থানায় মিষ্টি বিতরণ করলেন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news