চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাওড়ার বেলিসিয়াস রোডে পুলিশের ওপর হামলার ঘটনার পর প্রথমবার প্রতিক্রিয়া জানালো তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডেল একটি ছোট্ট টুইট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিজের ছোট্ট টুইটে পার্থ লেখেন, “হাওড়ার ঘটনার জন্য দায়ী কাউকে ছাড়বে না প্রশাসন।” প্রসঙ্গত, লকডাউন কার্যকর করতে গিয়ে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ার কন্টেনমেন্ট জোন বেলিলিয়াস রোডে রাস্তায় নামা জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যাপক মারধোর খেয়ে পালায় বিরাট পুলিশবাহিনী। এই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হন। ভাঙচুর করা হয়েছে পুলিশের দুটি গাড়ি। হাওড়ায় ঘটনাটি যেখানে ঘটে, সেখানে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। তারপর থেকেই মৌন ছিল বাংলার শাসক দল। উল্লেখ্য, তৃণমূলের জমানায় ঘটে যাওয়া নানা বৃহৎ ঘটনাকে দলের নেতা মন্ত্রীরা ‘ছোট্ট ঘটনা’ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু এবারের ঘটনা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ছোট্ট টুইট রাজনৈতিক মহলে জল্পনা আরো বাড়িয়েছে।
The state administration will not spare guilty for Howrah incident.
— Partha Chatterjee (@itspcofficial) April 29, 2020
ঘটনার তীব্র সমালোচনা করে রাজ্য বিজেপি। কেন পুলিশ মার খাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? তা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির নেতারা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই ঘটনাকে নিন্দনীয় বলে আখ্যা দেন। যদিও হাওড়ার ঘটনা প্রসঙ্গে চুপচাপ থেকেছে সিপিএম। কিন্তু তা সত্বেও হাওড়ার ঘটনা নিয়ে রাজ্য প্রশাসন তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর চাপ বাড়াচ্ছিল। কেন এমন ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ? এমনই আলোচনা চলছিল রাজ্যের রাজনৈতিক মহলে। অবশেষে এদিন ছোট্ট টুইট মারফত নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন পার্থ চট্টোপাধ্যায়।
কিন্তু, মঙ্গলবার বিকেলে ঘটনা ঘটার পর থেকে এখনও পর্যন্ত হাওড়ার ঘটনায় পুলিশ কর্তৃপক্ষকে সেভাবে কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি। যদিও রাতে বিশাল পুলিশের বেলিসিয়াস রোড প্রদক্ষিণ করেছে হাওড়া সিটি পুলিশ। কিন্তু তাতেও রাজ্য সরকারের এহেন মৌনব্রত পালন নিয়ে ঝাঁজালো আক্রমণ চালিয়েছে বিজেপি। তাদের কথায়, যেহেতু হাওড়া বেলিসিয়াস রোডে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে রাজ্য পুলিশ প্রশাসন মার খেয়েছেন। তাই ভোটব্যাঙ্ক বাঁচাতে ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news