Breaking News
Home / TRENDING / আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কড়া নজরদারিতে পর্ষদ

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কড়া নজরদারিতে পর্ষদ

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, প্রথম ভাষা দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা । পরীক্ষা শেষ হবে আগামী ৪ মার্চ। চলতি বছরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের মোট ২৮৬৭ কেন্দ্রে হবে মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকছেন ৪০ হাজার পরীক্ষক, ও ৩৫ হাজারেও বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে। এমনকি প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি-র ব্যবস্থা করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারও কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেও মোতায়েন থাকবে পুলিশ। তবে এবার আর পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকছেন না কোনও সিভিক ভলেন্টিয়ার।

পরিসংখ্যান বলছে, এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। তাদের মধ্যে ছাত্র রয়েছে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গতবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫।

সেই তুলনায় এই বছর অনেকটাই কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২,৮৬৭টি পরীক্ষাকেন্দ্র থাকছে এবং নজরদারির দায়িত্বে থাকছেন ৪০ হাজার পরীক্ষক। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন করা থাকবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের রিয়েলটাইম আপডেট পৌঁছে যাবে পর্ষদের কাছে। অ্যাডিশনাল ভ্যেনু সুপারভাইজার অ্যাপে রিয়েল টাইম আপডেট করবেন। পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলি থেকে তথ্য সংগ্রহ করে আপডেট করতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *