চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আজ ৩৪ -এ পা দিলেন কলকাতা নাইট রাইডার্স -এর প্রিয় ক্রিকেটার আন্দ্রে রাসেল । অনেকদিন আগে থেকেই জাতীয় দলের হয়ে খেলেন না তিনি । তা সত্বেও আন্দ্রে রাসেলের নাম বিশ্বজোড়া , তা হয়ত শুধু কেকেআর -এর জন্যই । আর তাই নিজের ৩৪তম জন্মদিনে সেই কেকেআরকে কৃতঞ্জতা জানালেন রাসেল । বললেন , কেকেআর তাকে যা দিয়েছে তা অন্য কোন দল তাকে দিতে পারেনি । এদিন স্টার স্পোর্টসের এক সাক্ষাতকারে ক্রিকেট তারকা বলেন, ”কইয়েকটা বছর আগে আমি কোথায় ছিলাম বলুন তো? আমার জন্য সবকিছু করেছে কেকেআরই। ওরাই আমার হাঁটুর যথাযথ চিকিৎসা করিয়েছে। সেটা আমার মনে হয়েছে স্পেশ্যাল। অন্য কোনও দল আমার পিছনে এতটা ব্যয় করেনি। আমার দেশও না।” ক্যারিবিয়ান মহাতারকা বলছিলেন, আইপিএলে আর কোনও দলের হয়ে তিনি খেলতে চান না। এক কথায় কেকেআর -এর ভালবাসায় আপ্লুত রাসেল । এদিন তিনি আরও বলেন, ”আমি যখনই এখানকার মানুষজনের সঙ্গে কথা বলি, তখনই আরও ওদের ঘনিষ্ঠ হয়ে যাই। যখন ক্রিকেট থাকে না তখনও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলি। আমি সত্যিই ওকে সম্মান করি।” ২০১৪ থেকে কেকেআর -এর হয়ে আইপিএল খেলছেন রাসেল । আই ৭ বছরে দলের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে তার । চলতি বছর আইপিএল -এ ভালো ফর্মে না থাকলেও রাসেলের উপর ভরসা হারায়নি কেকেআর । আজ ইডেনে গুজরাটের বিরুদ্ধে নামবে নাইটের দল । এখন দেখার বিষয়, জন্মদিনেই কি জয়ের হাসি হাসবেন রাসেল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news