চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি আইপিএল – এ এখনও পর্যন্ত আট টি ম্যাচ খেলে মাত্র তিনটি তে জয় লাভ করেছে কেকে আর । নাইট দল যে এখনও নিজেদের সেরা একাদশ খুঁজে পায়নি, তা খুব সহজেই বোঝা যায় । আটটি ম্যাচের মধ্যে ছয় টি তেই নাইট বাহিনীর হয়ে ওপেনিং করতে নেমেছেন ভিন্ন জুটি । তবে বিগত কয়েক ম্যাচে বেশ নজরকাড়া পার্ফমেন্স করেছেন জেসন রয় । ক্রিকেট বিশেষজ্ঞ দের মতে, টি – ২০ ম্যাচে ভীষণই গুরুত্বপূর্ণ হল ওপেনিং জুটি । দলের জয় নিশ্চিত করেন তারাই । বারংবার রদবদল এবং আট ম্যাচে একটি অর্ধশতরানের পার্টনারশিপ, নাইটদের এ মরসুমের এখনও অবধি ধারাবাহিক পারফর্ম করতে না পারার অন্যতম বড় কারণ। তবে জেসন রয়ের ব্যাটিং অনেক অংশেই নাইট বাহিনী কে ভরসা যোগাচ্ছে । ইংল্যান্ডের তারকা ওপেনারকে এ বারের নিলামে প্রাথমিকভাবে কোন ফ্র্যাঞ্চাইজিই দলে নেয়নি। তবে শাকিব আল হাসানের আইপিএল থেকে নাম প্রত্যাহারের পর, বদলি হিসাবে রয়কে দলে নেয় কেকেআর। এর পরই নাইট বাহিনীর হয়ে মাঠে নেমে ব্যাট হাতে পার্ফমেন্সের ঝর তোলেন জেসন রয় । যে তিন ম্যাচে নাইট বাহিনী জয়লাভ করেছে সেই তিন ম্যাচেই নাইটদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস রয়ের ব্যাট থেকেই আসে । বর্তমানে কেকেআরের টালমাটাল অবস্থা হলেও ধারাবাহিকভাবে পারফর্ম করে রয় কিন্তু ওপেনিংয়ে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন। তবে এখন কে কে আর এর হাতে প্লেঅফ -এ পৌঁছনোর সুযোগ রয়েছে । তবে তার জন্য বাকি ছয় টি ম্যাচের পাঁচ টিতে জয় পেতে হবে কেকেআর কে । আজ ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামবে নাইট বাহিনী । আর আজকের এই ম্যাচে রয়ের ব্যাট কি ম্যাজিক করে সেই দিকেই তাকিয়ে নাইট শিবির ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news