Breaking News
Home / TRENDING / জন্মদিনেই বাজিমাত করলেন রোহিত শর্মা

জন্মদিনেই বাজিমাত করলেন রোহিত শর্মা

চ্যানেল হিদুস্থান ডেস্কঃ আইপিএল এর ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম বেশ উল্লেখ যোগ্য । এখনও পর্যন্তও এই দলের অধিনে রয়েছে পাঁচ টি আইপিএল ট্রফি । রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘরের মাঠেই সম্পন্ন হল আইপিএল এর হাজার তম ম্যাচ । পাশাপাশি নিজের জন্মদিনের দিনই ১৫০ তম ম্যাচে খেলতে নামলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা । কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন যশস্বী জসওয়াল। তবে শেষমেশ ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ডেভিড , সূর্যকুমাররা । যশস্বী অবশ্য মুম্বইয়ের হয়ে ঘরয়া ক্রিকেট খেলেন । তাই এই মাঠ তার খুব পরিচিত । রবিবার এই মাঠেই রাজস্থানের জার্সিতে রোহিত বাহিনীর ত্রাশ হয়ে উঠেছিলেন তিনি । যখন রাজস্থানের একের পর এক উইকেট তুলে নিচ্ছে মুম্বাই তখন রাজস্থানের একমাত্র ভরসা ছিলেন যশস্বী । একাই ৬২ বলে ১২৪ রান করে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন এই তরুন ক্রিকেটার । রবিবারের ম্যাচের পর , চলতি আইপিএলে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যান তিনি । এদিন দলের হয়ে সর্বচ্চ রান করেন যশস্বী । তার পর দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন বাটলার। তবে সঞ্জু স্যামসনদের দু’শোর গণ্ডি টপকে যাওয়ার কৃতিত্ব প্রাপ্য মুম্বই বোলারদের। অতিরিক্ত ২৫ রান তাঁরা যোগ করেছেন রাজস্থানের স্কোরবোর্ডে। আরশাদ খান তিনটি ও পীযূষ চাওলা দুটি উইকেট পান। তবে এদিন ঐতিহাসিক ম্যাচে অর্জুন তেণ্ডুলকরকে বসতে হয় ডাগআউটেই।
এদিনের ম্যাচে খেলতে নেমে ৩ রানেই মাঠ ছাড়তে হয় রোহিত কে । মাত্র ২৮ রানে আউট হন ঈশান কিষান । তারপরই দলের হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটার ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদব । এই জুটি মাঠ ছাড়ার পর একটু হতাশ হয়েছিল টিম মুম্বাই । তবে শেষ মুহূর্তে টিম ডেভিড এবং তীলব বর্মার অসাধারণ ইনিংসে জয় লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স । সব শেষে ক্যাপ্টেনের জন্মদিনে আইপিএলের সবটুকু ভালই যে মুম্বইয়ের জন্য সযত্নে রাখা তা বুঝিয়ে দিলেন টিম ডেভিড, সূর্য কুমার -এর মতন মুম্বাই সেনারা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *