চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের (Ladakh) গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সীমান্তে সংঘর্ষের ঘটনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে মোট ৮ জন জঙ্গি খতম হয়েছে জম্মু-কাশ্মীরে। ভারতীয় সেনা সূত্রের খবর, সোপিয়ান এবং পাম্পোর এলাকার দু’টি এনকাউন্টার চলে। গত ২৪ ঘণ্টায় এই দু’টি পৃথক জঙ্গি দমন অভিযান চালানো হয়। সোপিয়ান এলাকায় ৫ জঙ্গি এবং পাম্পোর এলাকায় ৩ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে। গত কয়েক মাস ধরে লাগাতার অপারেশন চলছে কাশ্মীরে। সাফল্য এসেছে সেই সব অপারেশনে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে ৮ জঙ্গিদের খতম করার ঘটনায় তৃপ্ত ভারতীয় সেনাবাহিনী (Indian Army)।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর কাছে খবর যায় যে, দক্ষিণ কাশ্মীরের পাম্পোর এলাকায় একটি মসজিদে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেই খবর মতোই ওই এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের মসজিদে থেকে বের করে আনার জন্যে কাঁদানে গ্যাসও ছোড়েন নিরাপত্তারক্ষীরা। তার পরেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয় জঙ্গিরা। তবে ওই মসজিদের যাতে কোনও ক্ষতি না হয় তাই আইইডি বা গোলাগুলির প্রয়োগ করেনি সেনাবাহিনী। মসজিদ থেকে বেরিয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোরও চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু সেনার পাল্টা জবাবে খতম হয় তিন জঙ্গি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news