Breaking News
Home / TRENDING / আজ থেকে বদলে গেল এই দেশটির নাম

আজ থেকে বদলে গেল এই দেশটির নাম

ভাস্কর মান্না :

ঘোষণা আগেই করা হয়েছিল। সেই মতো আজ থেকে এই দেশটির নাম বদলে গেল। আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম বদল করলো ম্যাসেডোনিয়া। ইউরোপের এই দেশটির নতুন নাম হল ‘রিপাবলিক অফ নর্থ ম্যাসেডোনিয়া’। ন্যাটো থেকে ইউরোপীয় ইউনিয়নে নিজেদের নাম নথিভুক্ত করা সহ বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছিল এই পশ্চিমি রাষ্ট্রটি। অবশেষে নাম বদলের সিদ্ধান্ত নেয় সে দেশের প্রশাসন।

 

গ্রিসেও ম্যাসেডোনিয়া নামে একটি প্রদেশ আছে। যে কারণে ভূখণ্ডের নাম নিয়ে প্রায় তিন দশকের বেশি সময় থেকে গ্রিসের সঙ্গে ম্যাসেডোনিয়ার কূটনৈতিক লড়াই চলছিল। ওই একই নামের দেশ ম্যাসেডোনিয়ার ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে প্রবল বাধা দিয়ে আসছিল এথেন্স। এই বাধার ফলে ন্যাটো এবং  ইউরোপীয় ইউনিয়নে নিজেদের নাম অন্তর্ভুক্তি নিয়ে আটকে ছিল পশ্চিম অঞ্চলের এই রাষ্ট্রটির। শেষ পর্যন্ত স্থায়ী সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে নামবদলের সিদ্ধান্ত নেয় ম্যাসেডোনিয়া সরকার। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে নাম বদল এর মাধ্যমে ন্যাটোতে যোগ দেয় নর্থ ম্যাসেডোনিয়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *