Breaking News
Home / TRENDING / নাৎসি ঘন্টা ব্যবহার করায় গির্জার বিরুদ্ধে মামলা

নাৎসি ঘন্টা ব্যবহার করায় গির্জার বিরুদ্ধে মামলা

ভাস্কর মান্না :

নাৎসি আমলের ঘন্টা ব্যবহার করায় জার্মানিতে গির্জার বিরুদ্ধে মামলা করা হল। জার্মানির টুরিঙেন শহরে নাৎসী বাহিনী চিহ্ন সম্বলিত ঘন্টা ব্যবহার করা ২৩টি গির্জার বিরুদ্ধে আইন অমান্য নোটিশ জারি করা হয়েছে। মামলাটি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসী বাহিনীর হামলায় আক্রান্ত এক ব্যক্তির আত্মীয়। তিনিই প্রথমে প্রশাসনের নজরে ঘটনাটি নিয়ে আসেন।

 

অভিযুক্ত গির্জা কর্তাদের দাবি,  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এক চিঠিতে গির্জাগুলোকে ওই ঘন্টা আর করতে বলেছিল। তাছাড়া ঘন্টাগুলো যেখানে রাখা আছে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। গির্জার মুখপাত্র ফ্রিডমান কাল বলেন,  “ ঘন্টাগুলো যেকোনো সময়ই সরিয়ে নেওয়া যেতে পারে। তবে সরিয়ে নেওয়ার বিষয়টি অবশ্যই দেশের ইতিহাস সংরক্ষণ সংক্রান্ত আইন এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।” রাজ্যের ইহুদি সমিতির সভাপতি রাইন হার্ড  স্থানীয় এক দৈনিক সাক্ষাৎকারে বলেন, গির্জায় ঘন্টা ব্যবহারের ঘটনা ইহুদিদের জন্য বেদনাদায়ক।

 

উল্লেখ্য, এর আগেও জার্মানতে নাৎসি আমলের ঘণ্টা ব্যবহার করার অভিযোগ উঠেছিল। তখন পশ্চিম হেগ শহরে কয়েকটি গির্জায় এই অভিযোগ ওঠে। শহর কর্তৃপক্ষ জানায়, গির্জায় এ ধরনের ঘণ্টা ব্যবহারের  ঘটনা সহিংসতা ও অন্যায়ের স্মৃতি মনে করিয়ে দেয়। তবে দু সপ্তাহ আগে শহরটির আঞ্চলিক আদালত এই ঘন্টা ব্যবহারের অনুমতি দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *