Breaking News
Home / TRENDING / ১০০ বছর পর দেখা মিলল কালো বাঘের

১০০ বছর পর দেখা মিলল কালো বাঘের

ভাস্কর মান্না :

১০০ বছর পর আবার দেখা গেল কালো বাঘ।  কালো বাঘ সচরাচর দেখা যায় না। সারা বিশ্বের মধ্যে এদের বাসস্থান ছিল একমাত্র আফ্রিকার ঘন জঙ্গল।  প্রায় ১০০ বছর আগে একবার এই বাঘের দেখা মিলেছিল আফ্রিকার জঙ্গলে। বর্তমানে এই প্রজাতিটি প্রায় বিলুপ্ত। তবে, পুরোপুরি যে বিলুপ্ত হয়নি, আফ্রিকার ঘন জঙ্গলে সংখ্যায় কম হলেও যে  কালো বাঘ রয়েছে, সম্প্রতি সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে এক ফটোগ্রাফারের লেন্সে বন্দি হওয়ার পর।

 

উইল বুরার্ড লুকাস নামে এক ব্রিটিশ ফটোগ্রাফার সম্প্রতি এই বিরল প্রাণীটির ছবি তুলেছেন। তিনি জানিয়েছেন, “কেনিয়ার লাইকিপিয়া জঙ্গলের শিবির থেকেই তিনি কালো চিতা বাঘটিকে ফ্রেমবন্দি করেন।”  তবে কালো বাঘ দেখা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা। বিজ্ঞানীদের দাবি, ১০০ বছর আগেই প্রথমবার কালো চিতা বাঘের ছবি তোলা গিয়েছিল। তারা মনে করেন, জিনের মিউটেশন অতিরিক্ত পিগমেন্ট তৈরি হওয়ার কারণেই চিতা বাঘের রং অমন মিশমিশে কালো হয়ে যায়। সর্বোপরি, কালো বাঘের কথা শুনে উজ্জীবিত পশুপ্রেমীদের অনেকেই আফ্রিকা পাড়ি দেওয়ার কথা ভাবছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *