Breaking News
Home / TRENDING / আজ তিন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা

আজ তিন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা

নীল রায়।

আজ রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা। সকাল আটটা থেকে গণনা পর্ব শুরু হওয়ার কথা। গত ২৫ নভেম্বর খড়গপুর সদর, কালীয়াগঞ্জ ও করিমপুর বিধানসভায় ভোট হয়েছিল। কালিয়াগঞ্জে কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় মৃত্যুতে উপনির্বাচন হয়েছে। আর করিমপুর ও খড়গপুর সদর আসন থেকে যথাক্রমে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও মহুয়া মৈত্র (Mohua Moitra) পদত্যাগ করায় ভোট হয়েছে। দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে ও মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে জিতের সাংসদ হয়েছেন। তাই তাদের বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে হয়েছে।

এদিনের ফলাফলে নির্ভর করছে অনেকের ভাগ্য। সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে ভোটগুরু প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। লোকসভা ভোটে শোচনীয় ফলাফলের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে দায়িত্ব দিয়েছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করানোর। তাই গত ২৯ জুলাই প্রশান্তর উদ্যোগে শুরু হওয়া ‘দিদিকে বলো’ কর্মসূচিরও প্রথম পরীক্ষা এই উপভোট। লোকসভা ভোটের পর বিজেপি কি তার ক্রমবর্ধমান হাওয়া ধরে রাখতে পেরেছে ? নাকি পাল্টা নিজেদের পালে বাতাস কাড়তে সক্ষম হয়েছে তৃণমূল ? এইসব প্রশ্নের জবাব পাওয়া যাবে আজ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *