নীল রায়।
বিধানসভার সংবিধান দিবসের অনুষ্ঠানের বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কটাক্ষ করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) উদ্দেশ্য করে ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ গান গেয়ে কটাক্ষ করেছিলেন। ঠিক সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই টুইটে সেই আক্রমণের জবাব দিলেন রাজ্যপাল। তাও আবার ভাষাগত শালীনতা বজায় রেখে।

বুধবার সন্ধ্যায় সংবাদপত্রের একটি প্রতিবেদনের ছবি টুইট করেন রাজ্যপাল। সঙ্গে তিনি লেখেন, “সংবাদপত্রেই প্রকাশিত হয়ে দেখেছি যে মুখ্যমন্ত্রী আমার সম্পর্কে বলেছেন, ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত!’ কিন্তু আমি এ সম্পর্কে কোনও মন্তব্য করব না। বিশেষ করে মুখ্যমন্ত্রীর পদের যে গরিমা রয়েছে তা মাথায় রেখে কোনও মন্তব্য করার থেকে সংযত থাকব।”
এই টুইট প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল নেতৃত্ব। তবে রাজ্যপাল জগদীপ ধনখড় এই টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচিবোধ ও ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্যে রাজ্যপালের প্রতি এহেন চটুল গান করে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন না। তাই টুইট করে বোঝাতে চেয়েছেন। সঙ্গে নিজের শালীনতাবোধেরও পরিচয় দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news