Breaking News
Home / TRENDING / শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা খর্ব করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার

শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা খর্ব করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার

সূর্য সরকার।

জাগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত দিনদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যা এতটাই তিক্ততায় পরিণত হয়েছে সেখানে রাজ্যপাল পদের যৌক্তিকতা নিয়ে বুধবার বিধানসভায় প্রশ্ন তুলে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। এবার সেই শিক্ষা দপ্তরের বিতর্কিত বিল আসতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে। সূত্রের খবর, শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা খর্ব করতে উদ্যোগী রাজ্য সরকার। বিধানসভায় বিল নিয়ে এসে নতুন আইন লাগু করার পথেই হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার।

বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের ক্ষমতা সংক্রান্ত কাটছাঁট হতে পারে নয়া সংশোধিত বিলে। যদিও কি ধরনের অধিকার রাজ্যপালের খর্ব করা হবে তা এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। সূত্রের খবর, উপাচার্যদের ছুটির ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা কেড়ে নেওয়ার নিদান থাকছে নয়া বিলে। বর্তমানে কোনও উপাচার্য বিশ্ববিদ্যালয় ছুটি নিলে বা অন্য কোনও সমস্যার কারণে অসুস্থ থাকলে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন হয়। এবার অনুমোদন দেওয়ার সেই ক্ষমতা রাজ্যপালের হাত থেকে কেড়ে নিয়ে শিক্ষা দপ্তরের হাতে দেওয়া হতে চলেছে বলেই সূত্রের খবর। পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা সীমিত করে দেওয়ার নিদান থাকছে না বিলে।

নিয়মানুযায়ী, কোনও বিল বিধানসভায় পাস হলে তা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য যেতে হয়। তিনি যদি সিলমোহর দেন তাহলেই সেই বিল আইনে পরিণত হয়। এমনিতেই গণপিটুনি বিল নিয়ে সরকারের অস্বস্তি বাড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এখনও পর্যন্ত গণপিটুনি দিলে তিনি সই করেননি। এবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত এই বিল নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন সংযোজন হতে পারে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *